| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : খেলা তারিখ : ১৬-০৭-২০২৬

বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন মেসি


  স্পোর্টস ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৬ জুলাই, ২০২৬।। বুধবার রাতে আবারও দারুণ প্রত্যাবর্তন দেখাল আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তারা জিতেছে ২-১ গোলে। এই জয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পেয়েছে তারা। ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। এই গোলটি করেন অ্যান্থনি গর্ডন। এরপর ৮৫ মিনিটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।

এই জয়ের ফলে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ লিওনেল মেসির জন্যও বিশেষ কিছু বয়ে এনেছে। ৩৯ বছর বয়সি এই ফুটবলার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নিয়ে গেলেন।

এর আগেও মেসি অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে নিয়েছিলেন। ২০১৪ ও ২০২২ সালেও তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছিল তারা, একটি ড্র হয়েছিল, একটিতে হেরেছিল। সেবার রানার্সআপ হয়েছিল দল।

২০১৮ সালে চারটি ম্যাচ খেলে একটিতে জিতেছিল, একটি ড্র হয়েছিল, দুটিতে হেরেছিল। সেবার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। ২০২২ সালে সাতটি ম্যাচের সাতটিতেই জেতেনি আর্জেন্টিনা, চারটিতে জিতেছিল, দুটি ড্র হয়েছিল, একটিতে হেরেছিল।

সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর এবার ২০২৬ সালে এখন পর্যন্ত সাতটি ম্যাচের সবকটিতেই জিতেছে আর্জেন্টিনা।

টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে ওঠার ঘটনা আর্জেন্টিনার ইতিহাসে এর আগে একবারই ঘটেছিল। ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা দুই ফাইনালে খেলেছিল তারা। সেই সময় দলের অধিনায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবার ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনার সেই কীর্তির সমান হলেন মেসি।

টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে দলকে নেওয়া অধিনায়কদের তালিকায় আরও কয়েকজনের নাম আছে। পশ্চিম জার্মানির কার্ল-হাইনৎস রুমেনিগে ১৯৮২ ও ১৯৮৬ সালে দলকে ফাইনালে নিয়েছিলেন, দুইবারই হেরেছিলেন তিনি। ব্রাজিলের দুঙ্গা ১৯৯৪ সালে পেনাল্টিতে জিতেছিলেন, ১৯৯৮ সালে হেরেছিলেন। ফ্রান্সের উগো লরিস ২০১৮ সালে জিতেছিলেন, ২০২২ সালে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরেছিলেন। মেসি নিজেও ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে জিতেছিলেন।

এবার স্পেনের বিপক্ষে ফাইনালের ফল কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

 





 

খেলা

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

অল্পের জন্য লজ্জা এড়ালো বাংলাদেশ, ৬৪ রানে অলআউট

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের

ফাইনাল খেলার টিকিটের দাম চড়া, ভাঙল রেকর্ড

নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল: মূল্য ছুঁতে পারে ১ কোটি ডলার!

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

খেলা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today5749
Yesterday5556
TOTAL7410127