| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : প্রবাস তারিখ : ২৯-০৮-২০২৬

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা


  প্রবাস ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ আগষ্ট, ২০২৬।। মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতামূলক পরামর্শ জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য নির্দিষ্ট কিছু করণীয় ও বর্জনীয় বিষয় মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

হাইকমিশনের নির্দেশনায় প্রবাসীদের মালয়েশিয়ার স্থানীয় আইন, কর্মস্থলের বিধিমালা, সাইবার সুরক্ষা আইন এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শ্রদ্ধার সঙ্গে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম কেবল পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহারের পরামর্শ দিয়ে বলা হয়, চাকরি বা কর্মস্থল সংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে।

এছাড়া অপরিচিত ব্যক্তির বার্তা, অজানা লিংক এবং ফিশিং প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সংবাদ শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্জনীয় বিষয়ের তালিকায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে পোস্ট, ছবি ও ভিডিও প্রকাশ করা এবং যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক মন্তব্য প্রচার বন্ধের নির্দেশনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বা আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে স্থানীয় আইন পরিপন্থী বক্তব্য প্রদান, দেশে বা বিদেশে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং যাচাই ছাড়া অনলাইন তহবিলে অর্থপ্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

একইসঙ্গে নিরাপত্তা জোরদারের স্বার্থে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর ও সরকারি স্থাপনার ছবি বা ভিডিও ধারণ এবং পাসপোর্ট, ভিসা ও ব্যাংক হিসাবের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া ভুয়া চাকরির প্রলোভন, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণা ও বৈষম্যমূলক বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অনিয়মিত নিয়োগ প্রক্রিয়া এবং বৈধ কাগজপত্রের জটিলতায় প্রবাসীরা প্রায়ই ভোগান্তিতে পড়েন। সম্প্রতি সেখানে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার হওয়ায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

 





 

প্রবাস

সিঙ্গাপুরের ফ্যাশন জগতে ‘পশ এন প্রিটি’: এক দশকের স্বাবলম্বী সাফল্যের নতুন অধ্যায়

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

মালয়েশিয়ায় ১৫৫ বাংলাদেশিসহ দুই শতাধিক বিদেশি শ্রমিক আটক

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

AZ Mobile Market: A Popular Name Among Migrant Workers in Singapore

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা, মানতে হবে ৮ ধাপ

Ranjit Group Spreading the Message of Unity and Humanity in Singapore

SBM Group Hosts Grand Annual Dinner in Singapore

সিঙ্গাপুরে জমকালো আয়োজনে SBM Group-এর বাৎসরিক ডিনার অনুষ্ঠিত

প্রবাস বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today5746
Yesterday5556
TOTAL7410124