| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-১০-২০২৬

বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ অক্টোবর, ২০২৬।। সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন রুটে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মামগামী ফ্লাইট চালু করা হয়েছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বুধবার থেকেই দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে। এ ছাড়া ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর রিয়াদের পরবর্তী ফ্লাইটের বিষয়ে জানানো হবে।

এদিকে জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর দু’টি এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এই সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটগুলোয় ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। এ ক্ষেত্রে টিকিট ক্রয়, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।





 

জাতীয়

সৌদিতে ১৬ বছরে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেরও নিতে হবে নিবন্ধন, আবেদন শুরু নভেম্বরে

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

৭ রোগে আক্রান্তরা পাবেন লাখ টাকা করে অনুদান, আবেদন করবেন যেভাবে

১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today3150
Yesterday8225
TOTAL7586942