| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি তারিখ : ১২-০৬-২০২৬

৪০ মিনিট পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ‘কামব্যাক’


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১২ জুন, ২০২৬।। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
 
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর এমন সমস্যা দেখা দেয়। তবে প্রায় ৪০ মিনিট পর থেকে পরিসেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।
 
এর আগে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি এরর (error) মেসেজ দেখা যায়। যেখানে লেখা দেখায়, ‘Sorry, something went wrong’। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
 
এ বিষয়ে মেটা থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ১২ জুন সন্ধ্যার ৭টা ৩০ থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করেন ব্যবহারকারীরা।

আনাস নামের এক গ্রাহক বলেন, ‘হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম আমার অ্যাকাউন্টেই সমস্যা। পরে দেখি অন্যরাও একই সমস্যায় পড়েছেন।’
 
কাইয়ুম নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি ফেসবুকে পোস্ট করতে গিয়ে দেখি পোস্ট হচ্ছে না। এরপর মেসেঞ্জারে ঢুকতে গেলে সেটি লগ-আউট হয়ে যায়। হোয়াটসঅ্যাপেও দেখি একই ধরনের সমস্যা। প্রায় ৪০ মিনিট পর এগুলো স্বাভাবিক হয়।’

মেহেদী নামের আরেকজন বলেন, ফেসবুক ফিরেছে, তবে গতি একটু ধীর। পেজ লোডিং হতে সময় নিচ্ছে।

 





 

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি

এআই বিপ্লবের আড়ালে বাংলাদেশের নতুন ঝুঁকি

এআই দিয়ে আ.লীগের ভুয়া সংবাদ প্রচার, ২৯ অ্যাকাউন্ট বন্ধ

সাড়ে ৫ হাজার টাকায় স্মার্টফোন

দিন দিন ‘গরিব’ হচ্ছেন ইলন মাস্ক

আইসিটি উন্নয়নে মুসলিমবিশ্বে এগিয়ে সৌদি আরব

ডিপফেক কী? যেভাবে বুঝবেন ছবি-ভিডিও ডিপফেক

ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

অনলাইন গেমিংয়ের ওপর বসছে ২৫ শতাংশ উৎসে কর

অ্যালগরিদমে বড় পরিবর্তন, ইনস্টাগ্রামে কপি কন্টেন্ট শেয়ারের বিষয়ে কড়াকড়ি

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today5757
Yesterday5556
TOTAL7410135