| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৩-০৯-২০২৬

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৩ সেপ্টেম্বর, ২০২৬।। যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছানোয় বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
 
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটে চলাচলকারী ট্রেনগুলো নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে স্টেশনে পৌঁছাচ্ছে বলে জানা গেছে। এতে অফিসগামীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
 
ট্রেন আসতে দেরি হওয়ায় মেট্রোরেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে যাত্রীদের চাপ বেড়ে যায়। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা গেছে।
 
তবে সাময়িক এই বিঘ্নের কারণ ও পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 





 

জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২০০ ছাড়াল

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক নয় : স্বাস্থ্য অধিদফতর

যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

লঞ্চ ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বাড়াতে চান মালিকরা, বৈঠক বৃহস্পতিবার

বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today5574
Yesterday5556
TOTAL7409952