| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৩-০৯-২০২৬

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৩ সেপ্টেম্বর, ২০২৬।। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এতে অংশ নেন। নৈশভোজে বিশ্বনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও উপস্থিতি ছিল।

এর আগে একই দিন সকালে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

 

 





 

জাতীয়

ইউপি নির্বাচনে নতুন বিধিমালা, বাড়ল জামানত ও ইসির ক্ষমতা

রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, সমাধানও সেখানে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২০০ ছাড়াল

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক নয় : স্বাস্থ্য অধিদফতর

যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

লঞ্চ ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বাড়াতে চান মালিকরা, বৈঠক বৃহস্পতিবার

বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক প্রধানমন্ত্রীর

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today112
Yesterday5860
TOTAL7410350