| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিনোদন তারিখ : ২২-০৯-২০২৫

দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই: সাবিনা ইয়াসমিন


  বিনোদন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ সেপ্টেম্বর, ২০২৫।। দেশের সংস্কৃতি অঙ্গনে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবদান রেখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অথচ সেই গুণী শিল্পীর কণ্ঠেই শোনা গেল শিল্পীদের প্রতি রাষ্ট্রের উদাসীনতার আক্ষেপ। তার মতে, বাংলাদেশে কখনোই শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয়নি, এখনো হচ্ছে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে একটি স্টুডিওতে নতুন একটি গানের রেকর্ডিংয়ের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবিনা ইয়াসমিন বলেন, “বাংলাদেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিল না, এখনও নেই। যারা রাষ্ট্র চালান, যদি তারা গানবাজনা বোঝেন না, তার কদর না করেন তাহলে আমাদের কিছু করার থাকে না। জোর করে কারও মাথায় সংস্কৃতি ঢোকানো যায় না।”

এই প্রসঙ্গে তিনি ভারতের প্রসঙ্গ টেনে বলেন, “লতা মঙ্গেশকরের পা ধরে প্রণাম করেন নরেন্দ্র মোদী। ওরা জানে শিল্পীদের সম্মান কোথায় দিতে হয়। অথচ আমাদের দেশে সরকারিভাবে শিল্পীদের এমন কদর কখনও পাইনি।”

তিনি বলেন, এই দেশে একসময় এন্ড্রু কিশোর, সুবীর নন্দীর মতো অসাধারণ সব কণ্ঠ ছিল। তাদের গানগুলোকে আর্কাইভ করা যেত, সংরক্ষণ করা যেত ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু সেটা হয়নি। সবশেষ ফরিদা পারভীন চলে গেলেন। তার মতো শিল্পী কি আর আসবে? কোনো আলোচনাও হয় না। এটা আমাদের দুর্ভাগ্য”

তবে ব্যক্তিগতভাবে কোনো আক্ষেপ নেই জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, “আমার কোনো দুঃখ নেই, কারণ চলচ্চিত্রের মানুষরা আমাকে সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

শিল্পীদের আর্থিক নিরাপত্তা ও রয়্যালটি প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন এই বরেণ্য শিল্পী। তিনি বলেন, “অন্যান্য দেশে গান থেকে রয়্যালটি আসে, শিল্পীরা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থা নেই। সরকার চাইলে এটা করতে পারে। আবদুল আলীম, রহমান বয়াতির মতো শিল্পীদের পরিবারও অনেক ভালো থাকতে পারতো, যদি রয়্যালটির ব্যবস্থা থাকত।”

 

 




 

বিনোদন

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা

বদল আসছে বিটিভির লোগোয়, থাকছে ইতিহাস-ঐতিহ্য

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় নতুন মোড়, ৩০ বছর পর তোলা হচ্ছে লাশ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন তালিকায় নেই কোনো শিল্পীর নাম

সালমান শাহ হত্যা মামলায় সামিরার মা লুসিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিনোদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today5763
Yesterday5556
TOTAL7410141