| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিনোদন তারিখ : ১০-০৬-২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় নতুন মোড়, ৩০ বছর পর তোলা হচ্ছে লাশ


  বিনোদন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ জুন, ২০২৬।। প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন।

বুধবার(১০ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃতদেহ (লাশ) কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে সিলেটে দাফন করা হয় জনপ্রিয় এই নায়ককে।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা দায়ের করেন। এর আগে একই বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পুরোনো অপমৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

 

 





 

বিনোদন

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা

বদল আসছে বিটিভির লোগোয়, থাকছে ইতিহাস-ঐতিহ্য

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন তালিকায় নেই কোনো শিল্পীর নাম

সালমান শাহ হত্যা মামলায় সামিরার মা লুসিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই: সাবিনা ইয়াসমিন

বিনোদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today120
Yesterday5860
TOTAL7410358