| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ১৮-০৯-২০২৬

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ সেপ্টেম্বর, ২০২৬।। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটের এই ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও রয়েছেন।

শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) নামাজের সময় লোকজন মসজিদে জড়ো হলে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে পুলিশ সদর দপ্তরের মসজিদের প্রবেশপথে ধাক্কা দেওয়া হয়।

খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজ-কে বলেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের গেটে ধাক্কা দেয়। গাড়িটি গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে এবং অতর্কিত গুলি চালানো হয়।

সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ ‘লৌহপ্রাচীরের মতো’ রুখে দাঁড়িয়েছে। এ ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করতে পারেনি। শহীদদের রক্ত বৃথা যাবে না। সন্ত্রাসী ও তাদের সহায়তাকারীদের এর পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে কোহাটের জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজ-কে বলেন, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, বিস্ফোরণে মসজিদটির বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেয়ালও ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল। বিস্ফোরণের পর কর্তৃপক্ষ কোহাট-হাঙ্গু সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে কোহাটের ডিএইচকিউ প্রশাসন জরুরি অবস্থা জারি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।

 

 





 

আন্তর্জাতিক

আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

দুর্গাপূজার আগেই কলকাতার হোটেল ব্যবসায় ধস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে তিন শর্ত ইরানের

হিমালয়ের হিমবাহে বাড়ছে ঝুঁকি, বিপদে বাংলাদেশসহ ৮ দেশ!

পাইপলাইনে হামলার পর ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বন্ধ সৌদি আরামকোর

দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দিল্লি: জয়সওয়াল

ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

সমুদ্র পেরিয়ে প্রাণের আকুতি, ইয়েমেনে গৃহহীন লক্ষাধিক মানুষ

এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

সৌদি আরব ও হরমুজে হামলা, ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today5750
Yesterday5556
TOTAL7410128