| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২০-০৯-২০২৬

দুর্গাপূজার আগেই কলকাতার হোটেল ব্যবসায় ধস


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২৬।। শিখা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাস পরও স্বাভাবিক হয়নি কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল ব্যবসা। দুর্গাপূজার মৌসুম সামনে থাকলেও পর্যটক ও গ্রাহক কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
 
গত ১৯ আগস্ট শিখা হোটেলে আগুনে সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হওয়ার পর আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নেয় পশ্চিমবঙ্গ সরকার। বিধিমালা না মানায় কলকাতায় ৯ শতাধিক হোটেল ও গেস্ট হাউজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ মার্কেট এলাকাতেই বন্ধ রয়েছে প্রায় শতাধিক হোটেল।
 
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজার সময় সাধারণত নিউ মার্কেট পর্যটক ও ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে। কিন্তু এবার অগ্নিকাণ্ডের প্রভাব সরাসরি পড়েছে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসায়। অনেক দোকানেই ক্রেতার দেখা মিলছে না।
 
নিউ মার্কেট এড়িয়ে পাশের এলাকার হোটেলে অবস্থান করায় পর্যটকদেরও অতিরিক্ত খরচ করতে হচ্ছে। স্থানীয়দের আয়-রোজগারের সঙ্গে জড়িত প্রায় ২৫ হাজার মানুষ এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
 
দুর্গাপূজার আগে হোটেল ব্যবসা ও পর্যটন খাত স্বাভাবিক করতে দ্রুত সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
 




 

আন্তর্জাতিক

আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে তিন শর্ত ইরানের

হিমালয়ের হিমবাহে বাড়ছে ঝুঁকি, বিপদে বাংলাদেশসহ ৮ দেশ!

পাইপলাইনে হামলার পর ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বন্ধ সৌদি আরামকোর

দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দিল্লি: জয়সওয়াল

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

সমুদ্র পেরিয়ে প্রাণের আকুতি, ইয়েমেনে গৃহহীন লক্ষাধিক মানুষ

এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

সৌদি আরব ও হরমুজে হামলা, ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today5753
Yesterday5556
TOTAL7410131