| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : লাইফস্টাইল তারিখ : ২১-০৩-২০২৩

রমজানে স্কুল-কলেজ বন্ধ, প্রাথমিকে ১৫ দিন ক্লাস


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ মার্চ, ২০২৩।। রমজানের চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার শুরু হবে পবিত্র রমজান মাস। আর রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় ও  কলেজ বন্ধ থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। ফলে রমজানে ১৫ দিন ক্লাস চলবে।
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৩ মার্চ থেকে সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। ঈদুল ফিতরের ছুটিসহ মোট এক মাস পাঁচদিন এই ছুটি চলবে। আগামী ২৭ এপ্রিল সারাদেশে এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এই সময়ের মধ্যে স্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটিও থাকবে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদ্রাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ) থেকে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।
 
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, আগামী ৭ এপ্রিল থেকে প্রাথমিকে ছুটি শুরু হবে।




 

লাইফস্টাইল

ঢাকার শিশুদের ডিজিটাল স্ক্রিন আসক্তি

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত

খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

আম খাওয়ার আগে ডায়াবেটিস রোগীদের যা জানতে হবে

গরমে কেন খাবেন মাটির কলসিতে রাখা পানি

রমজানের প্রস্তুতি ও রোজাদারের করণীয় আমল

ভেষজ চা পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর করবে

শীতকালে রোগ প্রতিরোধে বেশি করে খেজুর খান

হৃদরোগের ঝুঁকি কমাতে খাবারগুলো বদলে ফেলুন

অমর একুশের সাজ-পোশাক

লাইফস্টাইল বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today339
Yesterday5860
TOTAL7410577