| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : লাইফস্টাইল তারিখ : ০৯-০২-২০২৪

ভেষজ চা পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর করবে


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ ফেব্রুয়ারী, ২০২৪।। দৈনন্দিন খাবার গ্রহণে অনিয়ম আর বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা অনেকের জন্য প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিনের পেট ফাঁপা ও গ্যাসের সমস্যাকে বিদায় জানাতে পারে বিশেষ একটি ভেষজ চা।

মূলত হজমজনিত সমস্যা থেকেই পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। আর পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই তা থেকে বুক জ্বালা পোড়া, বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথাসহ নানা সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ভরসা রাখতে পারেন একটি ভেষজ চায়ের ওপর।

আর্য়ুবেদ শাস্ত্র অনুযায়ী, বিশেষ এ ভেষজ চা তৈরি করতে আপনার প্রয়োজন হবে পুদিনা পাতা, ভাজা জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, মধু ও আদা।
 
এসবের ওষুধি উপাদান শুধু পেটের নানা সমস্যার সমাধানই করে না, সারাদিন সুরক্ষার নিশ্চয়তা দেয় নানা রোগ জীবাণু থেকেও। সেই সঙ্গে শরীরের প্রতিরোধী ব্যবস্থাও গড়ে তোলে।
 
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অনিদ্রা ও বদহজমের সমস্যা সমাধানের পাশাপাশি শারীরিক ও মানসিক ক্লান্তিও দূর করতে কার্যকরী এই চা।
 
প্রয়োজনীয় উপকরণ:
বাড়িতে এ চা তৈরি করতে লাগবে পানি আধা লিটার, গোলমরিচ গুড়া সামান্য, আদাকুচি ২ চামচ, পুদিনা পাতা ৭টি, মধু পরিমাণমতো, ভাজা জিরা ১/২ চামচ, দারুচিনি ছোট ২ টুকরো, বড় এলাচ ১টি, তেজপাতা ২টি।
 
যেভাবে তৈরি করবেন:
পানি ফুটিয়ে পুদিনা পাতা ছাড়া সব উপকরণ দিন। ২ মিনিট অপেক্ষা করুন। এরপর ছেঁকে মধু মিশিয়ে নিন। চায়ে পুদিনা পাতা দিয়ে নাড়ুন। ব্যাস, তৈরি হয়ে গেল বিশেষ ভেষজ চা।




 

লাইফস্টাইল

ঢাকার শিশুদের ডিজিটাল স্ক্রিন আসক্তি

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত

খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

আম খাওয়ার আগে ডায়াবেটিস রোগীদের যা জানতে হবে

গরমে কেন খাবেন মাটির কলসিতে রাখা পানি

রমজানের প্রস্তুতি ও রোজাদারের করণীয় আমল

শীতকালে রোগ প্রতিরোধে বেশি করে খেজুর খান

হৃদরোগের ঝুঁকি কমাতে খাবারগুলো বদলে ফেলুন

রমজানে স্কুল-কলেজ বন্ধ, প্রাথমিকে ১৫ দিন ক্লাস

অমর একুশের সাজ-পোশাক

লাইফস্টাইল বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today354
Yesterday5860
TOTAL7410592