| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : লাইফস্টাইল তারিখ : ২৯-১১-২০২৩

শীতকালে রোগ প্রতিরোধে বেশি করে খেজুর খান


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ নভেম্বর, ২০২৩।। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা খুবই জরুরি। এতে আপনি মৌসুমী রোগ থেকে রক্ষা পাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। শীতকালে ড্রাই ফ্রুট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ধরনের খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। গরম প্রকৃতির কারণে এটি শরীরকে উষ্ণ রাখতেও সহায়ক। 

শীতকালে খেজুর খুবই উপকারী বলে মনে করা হয়। আয়রন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, ফসফরাস, অ্যামাইনো অ্যাসিডের মতো পুষ্টি উপাদান এতে পাওয়া যায়। জেনে নিন শীতে খেজুর খাওয়ার উপকারিতা-

সর্দি-কাশি
শীতকালে অনেকেই সর্দি-কাশিতে ভোগেন। এই সমস্যা সামধান দিতে পারে খেজুন। দুধের সঙ্গে ২-৩টি খেজুর মিশিয়ে প্রতিদিন খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়। 

হিমোগ্লোবিন
খেজুর খেলে সহজেই হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। যাদের হিমোগ্লোবিন কম তাদের খেজুর খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। 

তাৎক্ষণিক শক্তি
খেজুর খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। কিছু মানুষ প্রায়ই দুর্বল হয়ে য়ায়, তাদের প্রতিদিন কমপক্ষে ৩-৪টি খেজুর খাওয়া উচিত। 

হজমশক্তি
খেজুর খেলে হজমশক্তিও ভালো থাকে। মানুষ প্রায়শই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায়, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে এবং হজমশক্তি ঠিক রাখে।

ওজন বাড়াতে
যদি কারও ওজন কম হয় তাহলে শীতকালে প্রতিদিন খেজুর খাওয়া শুরু করুন। এতে আপনার ওজন দ্রুত বাড়বে এবং আপনার কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। 

হাঁটুর ব্যথা
শীতকালে হাঁটুর ব্যথা বেড়ে যায়। প্রতিদিন খেজুর খেলে কিছু উপকার পাওয়া যায়। ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায়, যা হাড়কে মজবুত রাখে।





 

লাইফস্টাইল

ঢাকার শিশুদের ডিজিটাল স্ক্রিন আসক্তি

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত

খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

আম খাওয়ার আগে ডায়াবেটিস রোগীদের যা জানতে হবে

গরমে কেন খাবেন মাটির কলসিতে রাখা পানি

রমজানের প্রস্তুতি ও রোজাদারের করণীয় আমল

ভেষজ চা পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর করবে

হৃদরোগের ঝুঁকি কমাতে খাবারগুলো বদলে ফেলুন

রমজানে স্কুল-কলেজ বন্ধ, প্রাথমিকে ১৫ দিন ক্লাস

অমর একুশের সাজ-পোশাক

লাইফস্টাইল বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today348
Yesterday5860
TOTAL7410586