| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : লাইফস্টাইল তারিখ : ০৬-১১-২০২৪

খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ নভেম্বর, ২০২৪।। সিরাজগঞ্জ জেলার তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, শাহজাদপুর খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছের ডাল ও শাখা-প্রশাখা পরিষ্কার করছেন গাছিরা।

জানা যায়, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হলে প্রথমে খেজুর গাছের মাথা ভালো করে পরিষ্কার করে সাদা অংশ কেটে রোদে শুকিয়ে নিতে হবে। পরবর্তীতে সাদা অংশ আবারও কেটে নলি লাগিয়ে তাতে ছোট-বড় বাসন বেঁধে রস সংগ্রহ করা হয়।

উপজেলা বারুহাস ইউনিয়নের রানীদিঘী গ্রামের গাছি হাছেন আলী রস সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, সাধারণত কার্তিক মাসে রস সংগ্রহের জন্য গাছগুলো প্রস্তুত করতে হয়। তবে শীতের আগমনের জন্য এবার একটু আগেই গাছ প্রস্তুত করছি। একটা গাছকে ডাল পালা কেটে প্রস্তুত করতে কয়েকদিন সময় লাগে। রস সংগ্রহের জন্য সাধারণত মাটির হাড়ি ব্যবহার করা হয় এবং হাড়ির ধারণ ক্ষমতা ৬ থেকে ১০ লিটারের মতো হয়। রসকে ভালো রাখার জন্য হাড়ির ভিতরে চুনের প্রলেপ দেয়া হয়। তবে যে গাছের কাঁচা রস খাওয়া হয়, সে গাছের হাড়িতে কোন চুন দেয়া হয় না।

তিনি আরও বলেন, একটা গাছ থেকে দুই-তিন মাস রস পাওয়া যায়। গাছ ভেদে প্রতিদিন ১ থেকে ১০ কেজি পর্যন্ত রস পাওয়া যায়। গাছ থেকে রস সংগ্রহের একটা নিয়ম আছে। প্রথম ৩ দিন রস সংগ্রহের পর পরবর্তী ৩ দিন গাছ থেকে রস সংগ্রহ করা যাবে না। বিকেল ৩টা থেকে রস সংগ্রহের জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয়। পরদিন কুয়াশা ঘেরা ভোররাত অর্থাৎ ৫/৬ টা থেকেই শুরু হয় আমাদের রস সংগ্রহের কাজ।

রায়গঞ্জের খেজুর রস সংগ্রহকারী অপর গাছি জাহিদুল জানান, এখন আর বেশি গাছ পাওয়া যায় না। একেকজন ২০ থেকে ৩০টির মতো গাছ থেকে রস করে। এর মধ্যে দুই একজনের নিজের কিছু গাছ থাকলেও বাকি সবারই অন্যের গাছ থেকে রস সংগ্রহ করতে হয়। প্রতিটি গাছের জন্য গাছের মালিককে দিতে হবে ৭/৮ কেজি লালি গুড় অথবা ১ হাজার টাকা করে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কৃষি বিভাগ কৃষকদের বাড়ির আশপাশ, জমির আইল, পুকুরপাড় এবং সড়কের ধারে খেজুর গাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। পরিত্যক্ত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে খেজুর বাগান গড়ে তোলা হলে কৃষকেরা গুড় উৎপাদন করে আরো বেশী লাভবান হবে বলে তিনি জানান।

 





 

লাইফস্টাইল

ঢাকার শিশুদের ডিজিটাল স্ক্রিন আসক্তি

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত

আম খাওয়ার আগে ডায়াবেটিস রোগীদের যা জানতে হবে

গরমে কেন খাবেন মাটির কলসিতে রাখা পানি

রমজানের প্রস্তুতি ও রোজাদারের করণীয় আমল

ভেষজ চা পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর করবে

শীতকালে রোগ প্রতিরোধে বেশি করে খেজুর খান

হৃদরোগের ঝুঁকি কমাতে খাবারগুলো বদলে ফেলুন

রমজানে স্কুল-কলেজ বন্ধ, প্রাথমিকে ১৫ দিন ক্লাস

অমর একুশের সাজ-পোশাক

লাইফস্টাইল বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today102
Yesterday5860
TOTAL7410340